হুমায়ূন রশিদ : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১৭জুলাই রাত সাড়ে ৮টায় টেকনাফ মডেল থানার এসআই হোসাইনের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স টেকনাফ মহেশখালীয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ৫হাজার ৮শ পিস ইয়াবাসহ সদর ইউপির হাতিয়ার ঘোনার হাফেজ আহমদের পুত্র ছৈয়দ আলম (৪০) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ###
