৭১তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন : স্ব-স্ব দায়িত্ব যথাযথ পালন করলেই মানবাধিকার আন্দোলন সফল করা সম্ভব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC সদর দপ্তরের নেতৃত্বে ঢাকা মহানগর অধিভুক্ত সকল শাখা কমিটির তিন সহস্রাধিক মানবাধিকার কর্মীদের নিয়ে এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। BHRC’র প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার প্রধান অতিথি হিসেবে র‌্যালীর নেতৃত্ব দেন। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলেই মানবাধিকার আন্দোলন সফল করা সম্ভব। তিনি বলেন, উপস্থিত মানবাধিকার কর্মী, পুলিশ, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দগ যে যে অবস্থায় কর্মরত আছেন তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশে একটি মানবাধিকার সম্মত সমাজ গড়ে উঠবে। কেউ দায়িত্ব পালন করবে না, কেউ করবে তাহলে মানবাধিকার আন্দোলন সফল করা সম্ভব নয়। তিনি বলেন, মানবাধিকার আন্দোলনকে সফল করতে হলে সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের প্রশাসন কর্তৃক মানবাধিকার কর্মীদের সহায়তা করতে হবে, যাতে করে নির্বিঘেœ মানবাধিকার কর্মীরা মানবাধিকার প্রতিষ্ঠা কার্যক্রম পরিচালনা করতে পারে।
BHRC সদর দপ্তর আয়োজিত র‌্যালীতে সভাপতিত্ব করেন BHRC’র জাতীয় নির্বাহী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফা। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, ডেপুটি গভর্নর ডাঃ আনোয়ার ফরাজী ইমন, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ (ক অঞ্চল) এর সভাপতি মোঃ হারুন-অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মোঃ ফিরোজ আলম সুমন, সাধারণ সম্পাদক এবং বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হক, ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ঢাকা মহানগর উত্তর-পশ্চিম আঞ্চলিক শাখার সভাপতি রাজিয়া সুলতানা ইতি প্রমুখ।