২৬নভেম্বর হ্নীলা মৌলভী বাজার নাইট অলম্পিক ফুটবল টূর্ণামেন্ট-২১ইং শুভ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘের উদ্যোগে আগামী ২৬ নভেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে “ হ্নীলা মৌলভী বাজার নাইট অলম্পিক ফুটবল টূর্ণামেন্ট-২১ইং” শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

১৪ নভেম্বর টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদ ও টেকনাফ খেলোয়াড় সমিতি, হ্নীলা একাডেমী, মৌলভী বাজার উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদ, আলী আকবর পাড়া ক্রীড়া পরিষদ, মৌলভী বাজার ব্রাইট ফিউচার এবং কোনা পাড়া ক্রীড়া পরিষদের সহযোগিতায় নাইক্ষ্যংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই টূর্ণামেন্টে এন্ট্রি ফিঃ ৩০০১/=টাকা। দল অর্ন্তভূক্তির শেষ সময় ২২নভেম্বর রাত পর্যন্ত। এই টূর্ণামেন্টে চ্যাম্পিন দলকে ট্রফিসহ ৩৫হাজার টাকা এবং ট্রফিসহ রানার্স আপ দলকে ২০হাজার টাকা পুরস্কার হিসেবে নগদ টাকা প্রদান করা হবে।

এতে অংশ-গ্রহণে আগ্রহী দল, ক্লাব, সমিতি নিম্মোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে দল অর্ন্তভূক্ত করতে পারবেন।

যোগাযোগের ঠিকানা :

(১). টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম, মোবাইল নং-০১৭৫৭-৮৪২৬৮৯

(২). টূর্ণামেন্ট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ওমর ফারুক, মোবাইল নং-০১৮৫১-০৫০১৫১

(৩). টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্নআহবায়ক নুরুল আবছার, মোবাইল নং-০১৭৯৫-৪৫৫৪০৮

(৪). টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্নআহবায়ক বেলাল উদ্দিন সোহেল, মোবাইল নং-০১৩০৫-৫৯০৮৩৭