বার্তা পরিবেশক : ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের পক্ষে দুস্থ ও এতিম শিশুদের মধ্যে মাস্ক এবং শীতবস্ত্র বিতরণ করেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের নেতা প্রশান্ত কুমার আচার্য্য পলাশ।
নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩টায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক ও সাবেক এমপি পুত্র মাহবুব মোরশেদ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল গাফ্ফার, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী সদস্য শাহাবুদ্দিন সিকদার, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এস,এম আব্দুল্লাহ আল আমিন, সাবেক যুবলীগ নেতা আবু ছিদ্দিক আতিক, হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আব্দুল খলিল চৌধুরী, যুগ্নআহবায়ক মোঃ শহীদ উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি, সহসভাপতি ফরহাদ মাহমুদ, যুগ্নসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে অত্র এলাকার ১২০জন দুস্থ ও এতিম শিশুদের মধ্যে মাস্ক এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। ##
