নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং খারাংখালী ষ্টেশনে প্রকাশ্য দিবালোকে রাখাইন র্স্বণাকারদের ছুরির মুখে জিম্মি করে ২০ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে চিহ্নিত দূবৃর্ত্ত। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, ২৪ আগষ্ঠ (শনিবার) সকাল ১০টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউপির ৮নং ওয়ার্ড খারাংখালী বাজারের অবস্থিত অধ্যাপক নুরুল হোছাইন ছিদ্দিকীর মার্কেটে খারাংখালী রাখাইন পল্লীর মৃত মংবলী রাখাইনের পুত্র উ ছেন থেন রাখাইন স্বর্ণের দোকান খুলে কাজ করছিল। এসময় হঠাৎ পূর্ব মহেশখালীয়া পাড়ার রহমত করিমের পুত্র মোহাম্মদ দেলোয়ার ওরফে জুয়াড়ি দেলোয়ার দোকান মালিককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছুরির মুখে জিম্মি করে থাকা স্বর্ণের ব্যাগ ও ছিটিয়ে থাকা অলংকার নিয়ে পশ্চিম দিকে দ্রুত পালিয়ে যায়। এই স্বর্ণালংকারের ওজন হিসেব করে ২২ ভরি বলে মালিকপক্ষ দাবী করছেন। যার বাজার মূল্য ২৩লক্ষ টাকা বলে জানান দোকান মালিক। এই ঘটনার খবর পেয়ে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন প্রসিদ্ধ ব্যক্তির মার্কেটে স্থানীয় লোকজন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম জানান,এই ধরনের ঘটনা খুবই দুঃখ জনক। আমরা ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
দোকান মালিক অং ছেন থেন এই রিপোর্ট লেখা পর্যন্ত জানান,সকালে আমি দোকানে বসে কাজ শুরু করছি এসময় দেলোয়ার এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে আমার ২০ভরির অধিক স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।স্থানীয়ভাবে এই স্বর্ণ উদ্ধার ও সমঝোতার অনেক চেষ্টা করেছি। কিন্তু ছিনতাইকারী পক্ষ সাড়া না দেওয়ায় আমি থানায় অভিযোগ দায়েরের জন্য থানায় উপস্থিত হয়েছি। আমি আমার ছিনতাই হওয়ায় স্বর্ণালংকার ফেরত চাই।
প্রায় সময় রাখাইন সম্প্রদায়ের স্বর্ণালংকার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরে আসা-যাওয়ার পথে বেশ কয়েকটি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্তকরে তাদের নিরাপত্তা দাবী করেছেন। ###
