নুরুল হোছাইন ভূট্টো : যুবদের মধ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যেরর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টি এবং যুব নেতৃত্ব বিকাশে সহায়তার উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই পর্যন্ত ৭টি অধিবেশন সম্মপন্ন হয়েছে।
অধিবেশনগুলোতে ৩০০ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসাবে ৩০০ জন এবং সংরক্ষিত ৫০টি আসনসহ মোট ৩৫০ জন যুব প্রতিনিধি উপস্থিত থেকে সংসদীয় রীতি মোতাবেক আনীত বিষয় বস্তুুর উপরে নিজেদের মতামত তুলে ধরেছে বিগত অধিবেশনগুলোতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, যুবমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,আইন মন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় হুইপসহ একাধিক সংসদ সদস্য ও দেশবরেণ্যে ব্যক্তবর্গ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে সংগঠনটি মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের যাবতীয় কার্যক্রমের প্রতি সন্তুষ্ট হয়ে আগামী ১৯ অক্টোবর ২০১৯ খ্রি এর অনুষ্ঠানেরর জন্য তালিকাভুক্ত করেছে। এবং আনন্দের সাথে জানিয়েছেন যে আগামী ১৯ অক্টোবর ২০১৯ খ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যুব ছায়া সংসদের ৮ম অধিবেশন বসবে এবং এই অনুষ্ঠানে অংশ গ্রহন করতে।
তাই বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসন থেকে ছাত্র নির্বাচন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় কক্সবাজার – ৪ (টেকনাফ-উখিয়া ) আসন থেকে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় ছাত্র সাইফুল ইসলাম যুব ছায়া সংসদের ৮ম অধিবেশনে যোগদান করবেন। এই অধিবেশনে উপস্থিত থেকে সংসদীয় রীতি মোতাবেক আনীত বিষয় বস্তুুর উপরে সাংসদিয় আসন কক্সবাজার -৪ (টেকনাফ -উখিয়া) এর মতামত তুলে ধরবেন।
বর্তমান দেশে প্রায় এক তৃতীয়াংশ যুবক। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন,সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নে যুবকদের ভূমিকা প্রশংসনীয়। কর্মক্ষম যুবকদের যোগ্যতানুসারে কাজ পাবার অধিকার তথা কর্ম অধিকার নিশ্চিত করা। কর্ম অধিকার জনগনের সাংবিধানিক অধিকার।কর্মের অধিকার মানুষের খাদ্য অধিকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ও সম্পর্কিত। বাংলাদেশের সংবিধানের ধারা ১৫ (ক,খ) ২০২৯ (ক) অনুযায়ী জনগনের খাদ্য প্রাপ্তির অধিকার ও কর্মের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বর্তমান আমাদের দেশের জনসংখ্যার ৬৫% হচ্ছে ২৮ বছরের নিচে অর্থাৎ যুব সমাজ। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই বিরাট আকারে যুব শক্তিকে কাজে লাগাতে পারলে আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য ক্ষুধা,দারিদ্র্য মুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া, খাদ্যের অধিকার, কর্মসংস্থানেরর অধিকার নিশ্চিত করা প্রযুক্তিগত উন্নয়ন, গুণগত শিক্ষার মান ও নেতা হিসাবে নেতৃত্ব দেয়ারমত জনপ্রতিনিধি গড়ে তুলার বিভিন্ন কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা, ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন সাধিত হবে ।
