কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের উদ্যাগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের হল রুমে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া অফিসার আলা উদ্দিন প্রধান অতিথি এবং ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন প্রধান বক্তা হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
IMG 20250314 WA0190 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রধান অতিথি আলা উদ্দিন বলেন, পর্যটন শহর কক্সবাজার হচ্ছে ক্রীড়াবান্ধব একটি জেলা। এখানকার রেফারী, খেলোয়াড়, সংগঠক, সাংবাদিক সবাই মিলে এগিয়ে গেলে আরো অনেকদুর যাওয়া সম্ভব হবে। রেফারী পেশাটা হচ্ছে একটি চ্যালেঞ্জিং। তাই আধুনিক কক্সবাজার ও ক্রীড়ার তীর্থভূমি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খেলোয়াড় তৈরী ও খেলা পরিচালনায় রেফারীদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা চাই সকল পেশাজীবিদেরকে নিয়ে মতভেদ ভুলে গিয়ে কাজ করতে। তাহলেই ক্রীড়াজগতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
আলোচনা সভায়-বক্তারা সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করে রমজানের পবিত্রতাকে সমুন্নত রেখে যেকোন ধরনের হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে দূরে থাকার নির্দেশনা দেন। রেফারিদের মাঝে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করার জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
রেফারিজ ফোরামের সদস্য আবু তাহের মিছবাহ এর সঞ্চালনায় ও সদস্য শাহ জালালের কোরআন তেলােয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আ.ন.ম মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য অধ্যাপক আজিজুর রহমান, মাসুদ আলম, সরওয়ার রোমন, সাবেক সহ-সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, রেফারিজ ফোরামের সাধারণ সম্পাদক ছৈয়দ করিম, সহসভাপতি আবুল কাশেম, আব্দুল হামিদ, সাগর, জাহাঙ্গীর, ইসমাঈল জাহেদ, আমিনুল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মোরশেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেফারীজ ফোরামের অর্থ সম্পাদক জামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য,  সাংবাদিক, ক্রীড়াবিদ ও ফোরামের সদস্যরা আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।