সংবাদ বিজ্ঞপ্তি : ডিএফটিআই(ডিজিটাল ফ্রিল্যান্সিং টেকনোলজি অব ইন্সস্টিটিউট)ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশেষত স্থানীয় কোরআন হাফেজদের উৎসাহিত করার লক্ষ্যে হ্নীলা মৌলভী বাজার হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক কমিটির নিয়মানুসারে রেজিষ্ট্রেশনকৃত প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশ-গ্রহণ করতে পারবেন।
১৮মার্চ (শনিবার) সকাল ৮টায় হ্নীলা মৌলভী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় “পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ অংশ” হতে।
প্রতিযোগিতার নিয়মাবলী :
* প্রত্যেক প্রতিযোগিকে নিম্মোক্ত নির্ধারিত স্থান থেকে ২০০/= টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে হবে।
* যেকোন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।
* আন্তর্জাতিক পর্যায়ের কোন ছাত্র অংশ-গ্রহণ করতে পারবেনা।
* সম্মানিত বিচারক মন্ডলীর রায় চুড়ান্ত বলে বিবেচিত হবে।
* দূরের প্রতিষ্ঠানগুলো অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
* সেরা ৩জন প্রতিযোগিকে দেওয়া হবে আকর্ষণীয় পুরষ্কার।
* বিজয়ী সেরা ৩জন প্রতিযোগির উস্তাদের জন্য থাকবে সম্মানসূচক পুরষ্কার।
পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ১ম পুরষ্কার ১টি কম্পিউটার, ২য় পুরষ্কার ৭হাজার টাকা, ৩য় পুরষ্কার ৫হাজার টাকা।
সার্বিক যোগাযোগ :
ডিএফটিআই (ডিজিটাল ফ্রিল্যান্সিং টেকনোলজি অব ইন্সস্টিটিউট)
মৌলভী বাজার, উত্তর পাড়া, নুরুল আলম ভিলা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
আলম মোহাম্মদ রাসেল
মোবাইল নং-০১৮৫৮-৫৭৪০০৯ ; ০১৭৫২-৪০৭০৬৯।
