আজিজ উল্লাহ : মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার অংশ গ্রহণ চান্স পেয়েছে জয়নাল আবেদীন।
সদ্য প্রকাশিত ফলাফলে থেকে জানা যায়, এতে ৭৫.২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৪১৩৯ তম স্থান অর্জন করে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচিত হয়েছেন। জয়নাল আবেদীন(১৮) টেকনাফের শামলাপুর স্থানীয় আছারবনিয়া গ্রামের মোহাম্মদ আলমের পুত্র বলে জানে গেছে।সেই চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করছে।
ফল প্রকাশের পর পিতার মোঃ আলমের প্রতিক্রিয়ায় জানতে চাইলে বলেন,আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ছেলের এমন কৃতিত্বে আনন্দে আত্মহারা।ছেলের আরো উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি যাতে ভালো ডাক্তার হয়ে দেশের সেবা করতে পারে।
উল্লেখ্য এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন।তার মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। ছেলে ২২ হাজার ৮৮২ জন।
