বার্তা পরিবেশক : হ্নীলা ষ্টেশনে নতুন আঙ্গিকে সেবার মান নিয়ে নতুনভাবে যাত্রা শুরু হল লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বারের। এছাড়া স্থানীয় জনসাধারণকে সেবা প্রদানকারী উচ্চতর ডিগ্রীধারী এবং স্থানীয় পল্লী চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

৭ জানুয়ারী (শুক্রবার) সকাল ১১টায় হ্নীলা বাসষ্টেশনের হাসপাতাল রোডের মোজাহের প্লাজার ২য় তলায় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বার উদ্বোধন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা অনুষ্ঠান আলহাজ¦ মৌলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্ধোক্তা মুহাম্মদ জুবায়ের ওসমানের সঞ্চালনায় এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও হ্নীলা আল্-ফালাহ একাডেমী পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ, হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন কাসেমী, হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মুফিজুল আলম, হ্নীলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল হোছাইন আজাদ। এছাড়া এতে স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে হ্নীলার মানুষকে চিকিৎসা সেবা প্রদানকারী সদ্য এফসিফিএস পাশ করা ডাঃ আবদুল্লাহ মুহাম্মদ শাহেদ ও হৃদরোগ বিষয়ের উপর ডিকার্ড ডিগ্রী অর্জন করায় ডাঃ হাফেজ মোহাম্মদ মুজিবুল হককে সংবর্ধিত করা হয়।

এছাড়া হ্নীলা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানকারী এমবিবিএস ডিগ্রীধারী ডাঃ আলা উদ্দিন, পল্লী চিকিৎসক ইউছুপ আলী ভূইঁয়া, হরিশংকর, মুফিজুর রহমান ভিডি, নুরুল আজিম সোহেল, উত্তম কুমার ধর, ওসমান সরওয়ার, নুর মোহাম্মদ নুরু, ছিদ্দিক আহমেদ, মুহাম্মদ হারুনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এতে বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের সুচিকিৎসা সেবা নিশ্চিত করতে এই ধরনের আধুনিক মানের একটি ডায়গনস্টিক সেন্টার খুবই দরকার। আর্থিক দিক বিবেচনা না করেই আগের মানুষের সেবার বিষয়টি মাথায় রেখে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানানো হয়। চিকিৎসা সেবার মান বজায় রেখে এই গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানটি পরিচালনা করার আহবান জানানো হয়। শেষে প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য যারা এই প্রতিষ্ঠান গঠনে এগিয়ে এসেছে তাদের সবাইকে স্বাগত জানানো হয়। শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে হ্নীলা লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বারের উদ্বোধন করা হয়। ###
