নিজস্ব প্রতিনিধি,১৮.১১.২০২২
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে । এ উপলক্ষে আজ সকালে শহীদ দৌলত ময়দানে “৪র্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশের ভাবনা” শীর্ষক আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবংসাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
মেলায় ৪টি প্যাভিলিয়নে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন ডিজিটাল সেবাসমূহের ৫০টি ষ্টল স্থান পায়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।
