শামসু উদ্দীন, টেকনাফ :
টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা ও জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার সকাল ১১টায় পৌর আওয়ামীলীগ কার্যালয়ে জাবেদ ইকবাল চৌধুরী বাবুলের সভাপতিত্বে মো. আলম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, জেলা সহ-সভাপতি মো. শফিক মিয়া, উপজেলা সহ-সভাপতি জহির হোসেন এমএ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু হারেস কমিশনার, মো. আমিন ভুলু প্রমুখ। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মো. ইউছুপ মনো, একেএম নুরুল করিম রাসেল, যুগ্ন সম্পাদক মো. ইউছুপ ভুট্টো, এক নাম্বার ওয়ার্ড সাধারন সম্পাদক মো.ইয়াছিন।

পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মৌলানা মোঃ ইসলাম এর পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া বর্ধিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি সাংবাদিক ডাঃ কাইসার পারভেজ চৌধুরী, যুগ্ন সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক এরফানুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল হোসাইন, যুব ও ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাজ্বী মোস্তফা, শ্রম সম্পাদক মোঃ আলমগীর, সাংস্কৃতিক সম্পাদক তোয়াক্কল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রেজাউল হাসান মাসুম, সহ-দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রশিদ, সদস্য মো ইউনুচ, সরোয়ার আজম, আব্দুর রহমান সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে আগামী ২৩ নভেম্বর পৌর আওয়ামীলীগ সম্মেলনের পূর্বে সকল ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া অনুপ্রবেশকারী, দূর্নীতিবাজ, মাদক সংশ্লিষ্ট কেউ যাতে ওয়ার্ড ও পৌর কমিটি গঠনে সময় সদস্য হতে না পারে সেব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়। বর্ধিত সভার পরে জেল হত্যা দিবসের আলোচনায় জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা ও আওয়ামীলীগে তাদের ভুমিকা আলোচনা করা হয়।
