হুমায়ূন রশিদ : হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির ৫মতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১০ মার্চ বাদে আসর হতে উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া ষ্টেশন চত্বরে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা গাজীপুরের তাফহীমুল মিল্লাত প্রি-ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল,কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব, ইসলামী চিন্তাবিদ ও আর্ন্তজাতিক মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা হাফেজ ক্বারী আব্দুল হান্নান বেলালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন, (চবি, মাইক্রোবায়োলজি) বিএসসি অনার্স, কামিল (ফিকাহ) ঢাকা মাদরাসা-ই-আলিয়া, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উলুবনিয়া রাস্তার মাথা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিন। সভাপতিত্ব করবেন স্থানীয় ১নং ওয়ার্ড ইউপি মেম্বার আলহাজ্ব জালাল আহমদ।
উক্ত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে ইহকাল ও পরকালীন মুক্তির পথ সুগম করার জন্য সর্বস্তরের মুসলিম ভাইদের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
