মারোত এর সহায়তায় দীর্ঘ সাত বছর পর পরিবারের সান্নিধ্যে কুমিল্লার হুলজাহান বেগম

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : কুমিল্লা চৌদ্দগ্রাম এর কালিকাপুর ইউনিয়ন এর ছপুরা গ্রামের মোহাম্মদ হারুন এর স্ত্রী মোসাম্মত হুলজাহান বেগম। দীর্ঘদিন এর দাম্পত্য জীবনে এক ছেলে এক মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিল। বিগত সাত বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে আর ফিরেনি, পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও না পেয়ে দুএক বছর পর মৃত ভেবে জেয়াফত দোয়া মাহফিল পর্যন্ত করে। কারো কোন খুজ খবর নেই। মানসিক রোগীদের তহবিল – মারোত দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের নিয়ে কাজ করে নিজস্ব তহবিলের মাধ্যমে। মানসিক রোগীদের মাঝে নিয়মিত খাবার, কাপড়, প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসে। টেকনাফ, শাহপরীদ্বিপ, হ্নীলা, রামু সহ বিভিন্ন ইউনিটে প্রার দুইশোরো বেশি মানসিক রোগীর এইবেলা খাবার বিতরণ করে। এর মধ্যে কয়েক বছর যাবৎ হুলজাহান টেকনাফে অবস্থানরত আছে, নিয়মিত মারোত এর খাবার নিয়ে খায়, কয়েকদিন আগে শীতবস্ত্র বিতরণের সময় হটাৎ করে মারোত উপদেষ্টা সাইফুল হাকিম এর নজরে আসে, এবং আদর দিয়ে তার পরিচয় জানতে চাইলে প্রথমে সামান্য এলোমেলো বললেও পরবর্তীতে নোয়াখালী কুমিল্লা এলাকার বিভিন্ন লোকজন এর সাথে যোগাযোগ করে ঠিকানা নিশ্চিত হলে তার পরিবার এর সাথে যোগাযোগ হয়। পরিবার র লোকজন সেই মানসিক রোগীর ফিরিয়ে নিতে চাইলে টেকনাফ এর মানবিক সংগঠন মারোত এর নের্তৃবৃন্দ যথাযথ সহযোগিতার আশ্বাস দেন। আজ ১৯শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে হুলজাহান এর ছেলে আইডিকার্ড সহ মারোত নের্তৃবৃন্দ র সাথে যোগাযোগ করে। মারোত উপদেষ্টা সাইফুল হাকিম মা ছেলের সামনাসামনি করেন, এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ইন্টারভিউ নেন মারোত সভাপতি আবু সুফিয়ান। , উভয়ই উভয়ের সাথে মিলিত হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্ট হয়। এর পর মারোত এর অস্থায়ী কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরিবার এর পক্ষ থেকে একমাত্র ছেলে মোহাম্মদ আলী তার মাকে গ্রহণ করে। এসময় মারোত এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপদেষ্টা সাইফুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, অর্থ সম্পাদক আজিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এটা মারোত এর সাইত্রিশ তম হস্তান্তর। এর আগে আরও ছত্রিশ জন মানসিক রোগীদের নিজ নিজ পরিবার র নিকট হস্তান্তর করা হয়েছে।