হোয়াইক্যংয়ে ইয়াবা সম্রাট মোসাব্বের আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী তুলাতুলি এলাকার আবুল বশরের পুত্র মোসাব্বের কে আটক করেছে পুলিশ। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আইসি এস আই মাহির উদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
হোয়াইক্যং ফাঁড়ীর ইনচার্জ মাহির উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে একটি ইয়াবা সংক্রান্ত মামলা ছিল উক্ত মামলায় তাকে আটক করা হয়েছে।