হুমায়ূন রশিদ : হ্নীলায় নৌকা প্রতীকের গণসংযোগোত্তর পথসভায় অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে জয়ী করতে আগামী ২৪মার্চ ভোট বিপ্লব ঘটাতে হবে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে চাইলে আপনাদের অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা জননেত্রী শেখ হাসিনার মনোনয়নকে মূল্যায়ন করলে তিনি আপনাদের উন্নয়নে ভরিয়ে দেবেন। সুতরাং মাদকের দূর্নাম ঘুঁচিয়ে উন্নয়ন ও সমৃদ্ধশালী টেকনাফ গড়ে তুলতে নৌকা প্রতীককে বিজয়ী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
৮ মার্চ বিকাল ৪টায় উপজেলার হ্নীলা জাদিমোরা এমআর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা জামালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার,হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মৌঃ ফেরদৌস আহমদ, সাবেক ইউপি মেম্বার আবুল মঞ্জুর।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা, হাজী জহির আহমদ, ছৈয়দ আহমদ কালু, ৯নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক রুবেল, ৬নং ওয়ার্ড সম্পাদক মোঃ ইউনুছ, যুবলীগ নেতা মোঃ হাসান ও ছাত্রলীগ নেতা আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে ভোটারদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
