চকরিয়া উপজেলা মৎস্যজীবি লীগের নতুন কমিটি ইকবাল দরবেশী আহবায়ক ও শাহ আলম সচিব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ চকরিয়া উপজেলার ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে চকরিয়া উপজেলা মৎস্যজীবিলীগের বর্তমান সভাপতি পশ্চিমবড় ভেওলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত এমইউপি সাবেক ছাত্রনেতা ইকবাল দরবেশীকে আহবায়ক ও মো. শাহ আলমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারী কক্সবাজার জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল দরবেশী ও সদস্য সচিব মো. শাহ আলম তাদেরকে অনুমোদিত কমিটিতে মুল্যায়ন করায় কক্সবাজার জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি তাঁরা আগামীতে নতুন আহবায়ক কমিটির সকলস্তরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রতিটি জনপদে সংগঠনকে শক্তিশালী করণপুর্বক আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনের আলোকে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি সর্বস্তরের মানুষের দৌড়গোড়ায় পৌঁছাতে কাজ করার ঘোষনা দেন। #