প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গত কয়েক দিন যাবত পত্রিকা ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টেকনাফে “ কাঁটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। মূলত অত্র মাদ্রাসায় যাবতীয় কার্য্যক্রম যথাযথভাবে বিধি মোতাবেক সম্পন্ন হয়ে থাকে এবং হচ্ছে। মাদ্রাসাটি ধ্বংস করার জন্য এই সকল সংবাদ অপপ্রচারের অংশ মাত্র। এই ধরণের মিথ্যা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। ভবিষ্যতে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার না করার অনুরোধ রইল। যদি প্রচার ও প্রকাশ করেন তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবাদকারী :
আ.ন.ম ওসমান সরওয়ার
সুপার
কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসা
হোয়াইক্যং, টেকনাফ। #####