হ্নীলা হোয়াব্রাং সীমান্ত সংলগ্ন এলাকা হতে ৪০হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হ্নীলা হোয়াব্রাং সীমান্ত সংলগ্ন এলাকায় বিজিবি জওয়ানেরা ৪০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়, ১৩ মে ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে হোয়াব্রাং গ্রামের উত্তর পাশে অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টারদিকে একজন দুস্কৃতকারী বেড়িবাঁধ অতিক্রম করে ১টি বস্তা কাঁধে নিয়ে গ্রামের দিকে যেতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দুস্কৃতকারী নিরুপায় হয়ে বস্তাটি ফেলে হোয়াব্রাং গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) বলেন,জব্দকৃত এসব ইয়াবার চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###