মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চলছে লবণ বোঝাই ট্রাক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সামী জাবেদ, টেকনাফ :
মেরিনড্রাইভ সড়ক দিয়ে চলছে লবণ বোঝাই ট্রাক। বেশ কিছুদিন ধরে টেকনাফের সাবরাং এলাকা থেকে লবণ বোঝাই করে এসব ট্রাক মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চলাচল করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।

বুধবার সকালে ড্রাইভ সড়কে লবণ বোঝাই একটি ট্রাক ইঞ্জিনি বিকল হয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান, ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে ভারী মালবাহী ট্রাক, বাস চলার অনুমতি না থাকলেও প্রতিনিয়ত চোখে পড়ে ঐসব লবণভর্তি ট্রাক ও বড় বড় বাস! যার ফলে মেরিনড্রাইভ সড়কের স্থানে স্থানে ঢেওয়ের সৃষ্টি হয়েছে, যা আগে দেখা যেতো না। ট্রাকসহ ভারী যাববাহন চলাচলের কারণে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে বলে জানান তারা। সড়কের ঢেওয়ের কারণে গাড়ি নিয়ন্রণ হারিয়ে দূর্ঘটনার ঘটনা অহরহ।