হুমায়ূন রশিদ : টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পারিবারিক কলহের জেরধরে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
জানা যায়, ২ সেপ্টেম্বর বিকাল ৪টারদিকে উপজেলার রেজিষ্টার্ড নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের এমআরসি নং-৬১১১৩, শেড নং-১২৩১/৫ এর বাসিন্দা রহমত উল্লাহর পুত্র মঞ্জুর আলম (২২) পারিবারিক কলহের জেরধরে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যার চেষ্টা চালায়। তাকে দ্রæত উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করে। ক্যাম্প পুলিশের আইসি মোঃ কবির হোসেন জানান, পারিবারিক কলহের জেরধরে রোহিঙ্গা যুবকের আত্নহত্যার ঘটনা ঘটেছে।
