মুহাম্মদ জাহাঙ্গীর আলম / জিয়াউল হক জিয়া : হ্নীলা-হোয়াইক্যংয়ে বিজিবি ও হাইওয়ে চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে পাচারকালে ৭০লক্ষ ৮৩হাজার টাকার ইয়াবা বড়ি জব্দ করেছে। এই ঘটনায় বাসটি জব্দ করে চালক-সুপার ভাইজারসহ ৩জনকে আটক করা হয়েছে।
জানা যায, ২৬ মার্চ সকাল পৌনে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক সুবেদার লাল মিয়ার নেতৃত্বে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি স্পেশাল সার্ভিস বাস (চট্টমেট্টো-জ-১১-২০-০০) তল্লাশী করে চালকের সামনে লাইটের সাথে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় একটি পুটলা উদ্ধার করে। এসময় ৩০ লক্ষ টাকা মূল্যের বাসটি বাসটি জব্দ করে চালক টেকনাফ সদরের গোদারবিলের মৃত ফজর রহমানের পুত্র মোহাম্মদ নুরুল হক (৪৫) ও সুপার ভাইজার পুরান পল্লান পাড়ার অলি আহমদের পুত্র মোহাম্মদ ইলিয়াছ হোসেন (২৪) কে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২৮লক্ষ ৮৩হাজার টাকা মূল্যের ৯হাজার ৬শ ১০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ও বাসসহ চালক-সুপার ভাইজারকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী নিশ্চিত করেন।
এদিকে সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশের চেকার, লিটন, বাবর, শাহাবুদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস থামিয়ে তল্লাশী চালিয়ে টুলবক্স ভর্তি ইয়াবাসহ ঈশ^দীর গকুল নগরের আরম বাড়িয়ার বাসিন্দা বর্তমানে কক্সবাজার বৈদ্যঘোনায় অরুনের ভাড়াবাসায় অবস্থানকারী তারাপদ রায়ের পুত্র উজ্জ্বল রায় (২৮) কে আটক করে। উক্ত ব্রিফকেটে ১৪ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায় বলে জানানো হয়।
