প্রেস বিজ্ঞপ্তি : দক্ষিণ হ্নীলা টমটম ও মিনি টমটম সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

২২এপ্রিল (শুক্রবার) বাদে জুমা হ্নীলা পুরান ইউনিয়ন পরিষদে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি আবুল হোছনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট সভাপতি তারেক মাহমুদ রনী। এছাড়া সংগঠনের সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা টমটম ও মিনি টমটম চালকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রতি উত্তরে সংগঠনের নেতৃবৃন্দ সংগঠন গড়ে তোলা এবং হাটি হাটি পা পা করে আজকের অবস্থানে আসার পেছনে আমন্ত্রিত অতিথিবৃন্দের আন্তরিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে এই ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবী জানান।
এরপর সংগঠনের নিজস্ব তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় দুই শতাধিক সদস্যদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন। ###
