শফিক আজাদ : দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আয়ুবুল ইসলামের বড় ভাই সাইফুল ইসলাম (৪৫) এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বাদে জোহর উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকৈবঠাস্থ কবরস্থানের পাশে তাহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভগ্নীপতি হাফেজ নুরুল আলম নুরু। জানাজা শেষে তাকে চাকৈবঠা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক, দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার, জেলার বর্ষিয়ান সাংবাদিক তোফায়েল আহমদ, রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন মেম্বার, এডভোকেট ছৈয়দ আলম, দৈনিক যুগান্তর, দৈনিক পুর্বদেশ এবং দৈনিক আজকের দেশবিদেশ এর উখিয়া প্রতিনিধি শফিক আজাদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আলী আহমদ অনিক, স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমদ, মাস্টার নুরুল আবছার, নাছির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে, ৭ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় উখিয়া রত্নাপালংস্থ চাকবৈঠা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি, প্যারালাইসিস সহ নানান দূরারোগ্য রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ শিশুপুত্র, ১ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
