বিশেষ প্রতিবেদক : টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র দূবৃর্ত্ত দলের হাতে মিয়ানমার হতে বাস্তুচ্যুৎ দুই রোহিঙ্গা নাগরিক অপহরণের শিকার হয়ে নিখোঁজ রয়েছে। তা নিয়ে উভয় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
জানা যায়,গত ২৮আগষ্ঠ রাত ৯টারদিকে ২৪নং লেদা ক্যাম্পের দক্ষিণ-পশ্চিম দিক থেকে নেমে আসা ১০/১৫জনের স্বশস্ত্র দূবৃর্ত্ত দল সি-ব্লকের এফসিএন নং-২৫০০০৪ এর বাসিন্দা সলিম উল্লাহর পুত্র স্কুল ছাত্র আব্দুল মজিদ (১৭) এবং সি-ব্লক-২২, এফসিএন-৪০০২২৭ এর বাসিন্দা ফকির আহমদের পুত্র খাইরুল আমিন (২৩) কে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃতদের একজন ছাত্র। মাঝে-মধ্যে ভাই নুর কবিরের ফার্মেসীতে বসে সময় দিত। অপরজন স্থানীয় এক ব্যক্তি থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। ব্যবসায়িক বিরোধ নাকি অন্য কোন বিষয় রয়েছে তাও স্পষ্ট হচ্ছেনা।
এই খবর পেয়ে অপহৃতদের পরিবার এবং রোহিঙ্গা নেতাদের সাথে কথা বললে তাদের অপহরণের বিষয়টি স্বীকার করেন। তবে অপহরণকারী চক্র বিকাল ৪টা পর্যন্ত মুক্তিপণ দাবী কিংবা হুমকি দিয়ে কোন ধরনের যোগাযোগ করেনি। ভিকটিমের পরিবার অপহৃতদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখনো কোন ধরনের পদক্ষেপ নেয়নি। কোন ধরনের যোগাযোগ না হওয়ায় কি উদ্দেশ্য অপহরণ করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিভিন্ন ক্যাম্পে এই ধরনের নৈমত্তিক ঘটনা ঘটে আসছে। অপহৃতদের পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে লেদা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশের নিকট জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করতে চেষ্টা করেও ফোন রিসিভ না হওয়ায় কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি। #
