হ্নীলা-হোয়াইক্যংয়ে র‌্যাবের পৃথক অভিযানে ৪৮হাজার ই*য়া*বা*সহ আটক-১ ; পলাতক-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে র‌্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৮ হাজার ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় অজ্ঞাত আরো ২জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়, গত ২৬নভেম্বর রাত সাড়ে ৮টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির লেদা টাওয়ার সংলগ্ন প্রধান সড়কের জনৈক আব্দুর রহমান এর অটো গ্যারেজের সামনে অভিযান চালিয়ে রঙ্গিখালী লামার পাড়ার কবির আহমদের পুত্র মোঃ নুরুল মোস্তফা (২১) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে ২৫নভেম্বর রাত সাড়ে ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল হোয়াইক্যং বাজারের ব্রীজ হইতে ১০গজ দক্ষিনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে হ্নীলা দক্ষিণ ফুলের ডেইলের মৃত ঈমান শরীফের পুত্র রাজা মিয়া (৪২) এবং হোয়াইক্যং বালুখালী পাড়ার নুরুল ইসলামের পুত্র আব্দুর রহমান (১৯) কে গ্রেফতার করে। এসময় আরো ২জন অজ্ঞাতনামা মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ২০হাজার করে মোট ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাম চৌধুরী জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামীগনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ###