এম.জিয়াবুল হক,চকরিয়া : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে দীর্ঘ ৪৫ বছর পর নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জাফর আলম। তাই চকরিয়াসহ পুরো জেলায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়ায় এমপির সাথে সমন্বয় রাখতে পারেন এমন ব্যাক্তিকেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। নচেৎ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয় থাকলে এলাকায় উন্নয়ন করা সহজ হয়।
শুক্রবার সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডস্থ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফজলুল করিম সাঈদী এসব কথা বলার পাশাপাশি নিজেকে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।
এসময় সাঈদী আরো বলেন, আমি মনোনয়ন পেলে বিজয়ী হওয়া সহজতর হবে। উপজেলায় অন্তত ৩০ হাজার শ্রমিক, সহস্রাধিক ক্রীড়া ব্যক্তিত্ব আমার পক্ষে কাজ করবে। পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নিরলস কাজ করলে উপজেলা চেয়ারম্যান পদেও নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া সম্ভব হবে।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি এম.আর মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো.রেজাউল করিম, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ,সহ-সভাপতি রফিক আহমদ, জহিরুল ইসলাম, আরমান চৌধুরী, যুগ্ন-সম্পাদক এম.মঞ্জুর আলম, অর্থ-সম্পাদক এম.জিয়াবুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর আলম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি শাহরিয়ার, নির্বাহী সদস্য একেএম ইকবাল ফারুক, মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক।
অপরদিকে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন টিপু, কবির হোসেন, হাজি আবুল কালাম, ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, আলহাজ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আক্তার আহমদ মুন্সী, ২নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হারুন কোম্পানী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, আওয়ামীলীগ নেতা শাহআলম, সাইফুল ইসলাম, ইখতেয়ার উদ্দিন, পাভেল আজম প্রমুখ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, আওয়ামীলীগের দু:সময়ে আমি দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম। বিএনপি জোট আমলে প্রতিহিংসার জেরে জেলজুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। অতীতে পৌরসভার ছোট্ট একটি দায়িত্বে থেকে জনগনের জন্য কাজ করেছি। এখনো আমরা দরজা জনগনের জন্য খোলা। দলের নেতাকর্মীদের বিপদে আপদে যেমন ছুঁেট গিয়েছি, তেমনি জনগনের দু:খ লাগবে নিজেকে নিয়োজিত রেখেছি। চকরিয়া-পেকুয়ার আসনের নবনির্বাচিত এমপি আলহাজ জাফর আলমের নেতৃত্বে দলের দু:সময়ে রাজপথের সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলাম। ঘরে বসে থেকে নয়, বিএনপি জামায়াতের অপরাজনীতির জবাব রাজপথে সামনে থেকে নেতাকর্মীদের সঙ্গে দিয়েছি। আগামীতেও আমি দলের জন্য, জনগনের জন্য কাজ করে যাব। তাই এবার হলেও দলের কাছে ত্যাগের মুল্যায়ন চাই।
তিনি বলেন, ২০১৬ সালে চকরিয়া পৌরসভার নিবাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তৃনমুলের জনপ্রিয়তা যাছাই-বাছাই করে জেলা আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আমার নামও প্রেরণ করেন কেন্দ্রে। কিন্তু ওইসময় দলের সিনিয়ন নেতাদের অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁিড়য়েছি। দলের প্রার্থীর বিজয় নিশ্চিতে নিজের অর্জন বিসর্জন দিয়েছি। চকরিয়া উপজেলার আওয়ামীলীগ পরিবারের নেতাকর্মীরা যানে সাঈদীর অবদান রাজনীতিতে কতটুকু।
ফজলুল করিম সাঈদী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে আজীবন আওয়ামীলীগের জন্য কাজ করতে চাই, বড় পরিসরে জনগনের জন্য কাজ করতে চাই। অনেকে দলের নানাবিধ সুবিধা পেলেও আমি বারবার সিনিয়র নেতাদের অনুরোধে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি এবার আপনাদের (সাংবাদিক সমাজের) সহযোগিতা চাই, দলের নেতাকর্মীদের সহযোগিতা চাই। আমাকে এবারও হলেও পরিসরে জনগনের সেবা করার সুযোগ দিন, আওয়ামীলীগের জন্য কাজ করার সুযোগ দিন। চকরিয়া-পেকুয়ার গনমানুষের নেতা আলহাজ জাফর আলম এমপির নেতৃত্বে চকরিয়া উপজেলাকে উন্নয়নে ঢেলে সাজাতে চাই। সেইজন্য সর্বসাধারণ ও দলের সকলস্তরের নেতাকর্মীর সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে ইনশাল্লাহ সফল হবো। ##
