হ্নীলা মৌলভী বাজার সীমান্ত সংলগ্ন এলাকায় দূবৃর্ত্ত চক্রের অপতৎপরতায় সচেতনমহল শংকিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা মৌলভী বাজার ২টি বিওপি ক্যাম্পের মধ্যবর্তী হওয়ার সুবাদে কয়েকটি দূবৃর্ত্ত চক্র সক্রিয় হয়ে উঠায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে গুঞ্জন উঠেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়,হ্নীলা বিওপি এবং খারাংখালী বিওপির মধ্যবর্তী দূর্গম মৌলভী বাজার পয়েন্টটি এক সময়ের চোরাকারবারীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। কয়েকটি মৎস্য ঘেঁরকে সাইনবোর্ড সর্বস্ব দেখিয়ে সীমান্ত টহল দলকে ফাঁকি দিয়ে মাদক কারবারীদের মাদকের চালান খালাসে সহায়তা, মাঝে-মধ্যে আদম পাচার এবং চোরাইপণ্য খালানে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি গ্রæপ। হ্নীলা মৌলভী বাজার এলাকা পরিদর্শনে স্থানীয়দের সাথে কথা বলে অবগত হয় যে, মৌলভী বাজার পূর্ব পাড়া ও মুসলিম পাড়ার মোহাম্মদ হোছন প্রকাশ বাড়–র পুত্র আব্দুল্লাহ, কামাল আহমদ প্রকাশ কমল আহমদের পুত্র মাজেদ, নাইক্ষ্যংখালীর ছৈয়দ আহমদের পুত্র রবি আলম, নজুর পুত্র আবুল কালাম, জানে আলম জানুর পুত্র রবি আলম, মৃত হাজী ফরিদের পুত্র খুরশিদ আলম, জকির আহমদের পুত্র দেলোয়ার হোসেন কালু, মৃত আবুল খাইরের পুত্র বদি আলমসহ আরো ৭জনের একটি সিন্ডিকেট তৎপর রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান,এমনিতে মাদকের কারণে আমরা বিভিন্ন স্থানে নাজেহাল ও হয়রানির সম্মুখীন হচ্ছি। এখন করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। এই অস্থির সময়ে কৌশলী দূবৃর্ত্ত চক্রটি এখন অপতৎপরতা শুরু করেছে বলে দাবী করেন। তাদের কঠোর হাতে দমন করা দরকার।
এই ব্যাপারে অভিযুক্তদের মধ্যে আব্দুল্লাহর নিকট জানতে চাইলে বলেন, সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া স্থানীয় মেম্বার নির্বাচনকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হচ্ছে। আমরা তাদের পক্ষে নির্বাচন না করায় আমাদের প্রশাসনিকভাবে হয়রানি করে স্বার্থ আদায়ের জন্য এসব অভিযোগ আনা হচ্ছে। আমরা এই কাজে জড়িত না। ##