এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীতে পাঁচ হাজার আকাশমনি ও বটগাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে কোরালখালীস্থ মৌলানা আব্দুল কাদের চরের বাগানের ভেতরে ঘটেছে এ ঘটনা।
ভোক্তভোগী বাগানের মালিক মামুনুল গণি মামুন বলেন, সাহারবিল ইউপির রামপুরে ২ লাখ টাকা ব্যয়ে পৈত্রিক সম্পত্তির দেড় একর জমিতে পাঁচ হাজার আকাশমনি ও বটগাছের চারা রোপন করি। রোপনের চার মাস পর চারাগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। থানায় মৌখিক অভিযোগ জানিয়েছি।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে ভোক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
