হ্নীলা মরিচ্যা ঘোনার ইয়াবা পাচারকারী সাদ্দাম আটক : আসল গডফাদারেরা ধরা-ছোয়ার বাইরে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা মরিচ্যা ঘোনার ইয়াবা বহনকারী সাদ্দাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবাসহ আটক হলেও উক্ত এলাকার বিশাল সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ইয়াবা বহনকারী টেকনাফের হ্নীলা মৌলভীবাজার মরিচ্যাঘোনার সৈয়দ হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২০) কে ১ হাজার ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।
মরিচ্যাঘোনা, আলী আকবর পাড়া, রোজারঘোনার চিহ্নিত ইয়াবা কারবারীরা এসব মাদকের চালান সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। এসব এলাকার এক ডজনের অধিক মাদক চোরাচালানী গডফাদার এখনো কৌশলে শিশু-কিশোর ও যুবকদের ব্যবহার করে মাদকের চালান পাচার করে আসছে জনশ্রুতি রয়েছে।