টেকনাফে সাগর উপকূল হতে মালয়েশিয়ায় পাচারকালে ২৪জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় মালয়েশিয়ার পাচারের জন্য মওজুদ করে রাখা ২৪জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীর হাতে মালয়েশিয়া পাচারকারী ভিকটিম উদ্ধার হলেও কোন অদৃশ্য শক্তির কারণে মানব পাচারকারীরা বেপরোয়া রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সুত্র জানায়, ১৩ ডিসেম্বর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান বাহারছড়া ইউপির কচ্ছপিয়া গ্রামের পাহাড় সংলগ্ন এলাকায় সর্ঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬জন নারী, বিভিন্ন এলাকার ১২জন পুরুষ ও ৬জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও আরো অজ্ঞাত ৪/৫জন লোক পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমদের বেশীর ভাগই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পসহ পাশর্^বর্তী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধারকৃত ভিকটিমেরা জানান,পালিয়ে যাওয়া দালালেরা রাতের যেকোন সময় তাদের সাগরপথে মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, রাতে উদ্ধার হওয়া মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের ভিকটিমদের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত রোহিঙ্গা এবং স্থানীয় ভিকিটিমদের স্ব স্ব ক্যাম্প বা গ্রামে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর, বাহারছড়া উপকূলের বিভিন্ন পয়েন্ট হতে মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধার, দালাল আটক হলেও তারা কোন অশুভ শক্তির সাথে আতাঁত করে জামিনে আসার পর আবারো এই অপকর্মে জড়িয়ে পড়ে তা নিয়ে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এসব দূবৃর্ত্তদের সমূলে উৎপাটন করতে না পারলে সীমান্ত উপজেলায় সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না। ###