টেকনাফে ৯০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও জাটকা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া শামলাপুর মৎস্য ঘাটে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।তবে এসময় জেলে ও বিক্রেতারা অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ডে সুত্রে জানায়,বরিবার( ১০জানুয়ারি) সকাল ১১.০০টার দিকে উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি আউটপোস্ট বাহারছড়ার কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শামলাপুর মৎস্য ঘাট ঘাটে অভিযান পরিচালনা করে ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং ৯০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয়।

উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন জানান,সাগরে মাছের বংশবৃদ্ধির লক্ষে মাছের বাচ্চা পুনা সংরক্ষণের তর অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আগামী ১৬ জানুয়ারি অবধি অভিযান অব্যাহত থাকবে এবং ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের জন্য জাটকা ধরা, ক্রয়-বিক্রি করলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। আগামী জুন মাস অবধি জাটকা ইলিশ জব্দ অভিযান অব্যাহত থাকবে’।