টেকনাফে কোস্ট গার্ড এর পৃথক অভিযানে অস্ত্র ও বিয়ার জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুন রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্বজোনের অধীনস্থ সিজি আউটপোস্ট বাহারছড়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বাহারছড়া সোনালী ব্যাংক এলাকায় পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে ১ টি দেশীয় একনলা বন্দুক, ১ টি শর্টগান ও ৩ টি তাজা গোলা উদ্ধার করা হয়।

পাহাড়ের জঙ্গলে অবস্থানরত ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় কোন ডাকাত সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
1 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অপরদিকে পৃথক অন্য একটি অভিযানে অদ্য ২৪ জুন ২০১৮ তারিখ রাত ০৩৩৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাইটং পাড়া ঝর্ণার ব্রীজ খাল এলাকা হইতে পরিতাক্ত অবস্থায় ৬৭০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ৩,৩৫,০০০(টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার) মাত্র।

উক্ত অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও বিয়ারগুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।