হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জানা যায়, ১৫ আগষ্ট সকাল ৯টায় ১৯৭৫ সালে নিহতদের স্মরণে খতমে কোরআন পাঠের আয়োজন করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা, শোক পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল হলরোমে জাতীয় শোক দিবসের বিশেষ আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রভাষিকা রাবেয়া বিনতে বাদশাহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এমদাদুল্লাহ। বক্তব্য রাখেন প্রভাষক কায়সার রশিদ, শাহাবুদ্দিন, হাবিবুল কবির, মঞ্জুর হোসেন, প্রভাষিকা আমিরুননেছা, ২য় বর্ষের ছাত্র পারভেজ আহমদ, মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। Teknaf Pic E 1 15 08 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর