দেশে গত ২৪ঘন্টায় করোনায় ৭৮ জনের মৃত্যু ; শনাক্ত ৪৬৩৬জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬২৬ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৭ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।