ফরিদুল আলম : হ্নীলা বাসষ্টেশন বাজার কর্মচারী ঐক্য পরিষদের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যান কামনা করা হয়।
২০মে বাদে আছর উপজেলার হ্নীলা বাসষ্টেশনস্থ নিউ মার্কেটের ২য় তলায় বাজার কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ তারেকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হ্নীলা শাখা ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের বিশিষ্ট সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক হিমছড়ির টেকনাফ প্রতিনিধি হুমায়ূন রশিদ, ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপু, দৈনিক রূপসী গ্রামের টেকনাফ সংবাদদাতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের কক্সবাজারের হ্নীলা প্রতিনিধি সাদ্দাম হোসাইন, যুবনেতা জিয়াউল বশির শাহীন, মোঃ ওসমান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজির আহমদ, কবির হোসেন, মোঃ ইসমাঈল, মোঃ আলম, মোঃ আজাদ হোসেন, মোঃ ইসহাক, জালাল উদ্দিন, রশিদ আহমদ, মোঃ ইব্রাহীম মুন্না, সিনিয়র কর্মচারী মোঃ ইউছুপ, মুজিবুল হক, মোঃ আয়াজ উদ্দিন, মোঃ ফোরকান, মৌলানা আব্দুল মালেক, জিয়া উদ্দিন, নুরুল আলম, আবছার, কোরবান আলী, খাইরুল আমিন, শাহজাহান, মোঃ বেলাল, মোঃ বাবুল, সিরাজ, মোঃ মাজেদ, সোলতান, মোঃ এনাম, মোঃ বাদশা, আব্দুর রহিম, মোঃ সোহেল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হাসান প্রমুখ।
উক্ত আলোচনা সভায় পবিত্র মাহে রমজানে গুরুত্ব, মুসলিমদের করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন মৌলানা ওসমান গণি। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল। মোনাজাত শেষে উপস্থিত সকল রোজাদারদের সংগঠনের সৌজন্যে ইফতার করানো হয়।
