ফরিদুৈল আলম : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গত ১২ফেব্রæয়ারী ভোর ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাস টার্মিনাল সংলগ্ন নাইট্যংপাড়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পূর্ব পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে নাইট্যং পাড়া ১নং ওয়ার্ডের আব্দুর রহমানের পুত্র মোঃ কামাল হোসেন (৩৩) এবং মোঃ কাশেমের পুত্র মফিজুল রহমান (৩২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ ও আশ-পাশের এলাকায় তল্লাশী করে ১২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,ধৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
