বার্তা পরিবেশক : আসন্ন তাফসীরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্যে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারী রাত পৌনে ৯টায় হ্নীলা নিউ মার্কেট হলরোমে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের এক মতবিনিময় ও প্রস্তুতি সভা মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নাটমোরা পাড়া ফকিরাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা তারেক বিন ফকির, দৈনিক ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপু, হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন। 
এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল আমিন, নুর মোহাম্মদ, শাহ জাহান, ইসমাঈল, রশিদ, মুন্না, মোক্তার সওদাগর, মোহাম্মদ আলম, মোঃ দেলোয়ার, সহসভাপতি আবছার প্রমুখ। উক্ত সভায় আগামী ১৮মার্চ হ্নীলা বাসষ্টেশনে বাজার কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার পাশাপাশি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্বান্ত গৃহীত হয়।
