ফারুক আহমদ : উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়া ছড়ি গ্রামে সন্ত্রাসীরা কিরিচ দিয়ে কুপিয়ে আবুল কালাম (৩৮) নামক এক ব্যক্তির তিনটি আঙ্গুল কর্তন করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায়। এলাকাবাসীরা জানান, উপজেলার হলদিয়া পালংয়ের ৪ নম্বর ওয়ার্ডের খেওয়া ছড়ি গ্রামের যাতায়াতের পথ নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মঙ্গলবার পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মৃত মোজাহের মিয়া সিকদারের পুত্র আবুল কালামকে আক্রমণ করে।
আহতের ব্যক্তি ফুফাতো ভাই জাহেদ জানান, একই এলাকার নুরুল আলম ফরিদ আলম পারভেজ তারেক ও ছলিমের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো কিরিচ দিয়ে আবুল কালামকে হত্যা চেষ্টা চালায়। হামলায় তিনটি আঙ্গুল কেটে যায়। এদিকে চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে আহত আবুল কালামকে প্রথমে উখিয়া হাসপাতালে সেখানে অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনাটি উখিয়া থানার পুলিশকে অবহিত করছ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
###
