হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অপহরণ মামলা ও সন্ত্রাসী গ্রুপের সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামী ও স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, ১৮এপ্রিল দুপুর ১২টায় টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা এইচ বøকের আব্দুর রশিদ মার্কেটের পশ্চিম অভিযান পরিচালনা চালিয়ে সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য এবং বাঙ্গালী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের ৬৬৮নং শেডের ২নং রোমের বাসিন্দা জামাল হোসেনের পুত্র মোঃ জোবায়ের প্রকাশ আব্দুইয়া প্রকাশ হাসিম (১৯) কে গ্রেফতার করা হয়।
কক্সবাজার ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অপহরণ মামলা ও পুতিয়া গ্রুপের সদস্যকে আটক করেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট মামলায় তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###