কক্সবাজার প্রতিনিধি ।
দুবছর বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়িয়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা। ১৯৫৮ সাল থেকে চলে আসা এই বলী খেলা ও মেলার ৬৭ তম আসর এটি। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সাড়ে তিনশ জন বলী অংশগ্রহন করেছেন। চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন জীবন বলী সহ জাতীয় পর্যায়ের বেশ কজন কুস্তিগীর এতে অংশ নিয়েছেন। এছাড়াও জাতীয় পর্যায়ের দুজন নারী কুস্তিগীর প্রথম বারের মতো এতে অংশ নিচ্ছেন।
শুক্রবার বাছাই পর্বের খেলা সম্পন্ন হয়েছে। শনিবার চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ( ৬ মে ) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বলী খেলা ও মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন ও স্পন্সর প্রতিনিধি ওয়ালটন কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য পরেশ কান্তি দে’র পরিচালনায় খেলায় পুরোনো ও নতুন বলিদের উপস্থিতিতে আয়োজন ছিলো প্রাণবন্ত।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, মোঃ অাবছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল, কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু, সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, খেলার সদস্য সচিব অালীরেজা তসলিম, অাজমল হুদা, এম.অার মাহবুব, ওসমান সরওয়ার অালম ও খালেদ অাজম বিপ্লব।
উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিনিধি, কুটুমবাড়ি’র সত্বাধিকারি নুরুল কবির পাশা (পল্লব) ও জেলা উশু এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি অানোয়ার হাসান চৌধুরী।
