বার্তা পরিবেশক : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র নোয়াখালী আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ৯ মার্চ ২০১৯ সকাল ৯:৩০টায় লক্ষ্মীপুর ডিসি কোর্ট মিলনায়তন লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, লক্ষ্মীপুর।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে সভাপতিত্ব করেন BHRC’র নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী এবং লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সামছুল করিম খোকন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং BHRC’র নোয়াখালী জেলা শাখার নির্বাহী সভাপতি এড. বিএম কামরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. একেএম হুমায়ুন কবীর, লক্ষ্মীপুর সদর বি.আর.ডি.বি সভাপতি রহিমের নেছা, নোয়াখালী জেলা শাখার সভাপতি প্রফেসর কাজী রফিক উল্লাহ, ফেনী জেলা শাখার সভাপতি মোঃ শহীদ উল্লাহ ভূইয়া, রামগতি-কমলনগর আঞ্চলিক শাখার সভাপতি একেএম জহির রায়হান।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুর রাজ্জাক, ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন সুমন, রামগতি-কমলনগর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ মামিন উল্লাহ।
সম্মেলন পরিচালনা করবেন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মাহমুদ।
সম্মেলনে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা এবং রামগতি-কমলনগর অঞ্চল অধিভুক্ত সকল উপজেলা, থানা এবং পৌরসভা শাখার সহস্রাধিক মানবাধিকার কর্মী যোগ দেন।
