হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে সাংবাদিক তাহের নঈম সংবর্ধিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক :: টেকনাফে সদ্য কারামুক্ত সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈমকে হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী দুপুর ১১টায় উপজেলার হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল মিলনায়তনে সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈমের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক মোহাম্মদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কর্মরত সংবাদকর্মী হুমায়ূন রশিদ, হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষক মাশফিকুর রহমান মাশফেক, শিক্ষিকা রোজিনা আখতার, হাসিনা সুলতানা, ইফফাত আছিয়া, মর্জিনা আখতার প্রমুখ। সভা শেষে কারামুক্ত সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈমকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর স্কুল, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।