আজিজ উল্লাহ : টেকনাফ বাহার ছড়া উত্তর শিলখালী মেরিনড্রাইভ সংলগ্ন বিলে বৃষ্টি ও পাহাড়ি ঢলে থৈথৈ পানি।খালের গতিপথ বন্ধ এবং তিন-চারদিনের টানা বৃষ্টির পানিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।খালের মুখ বন্ধ থাকায় পানি চলাচলের ব্যবস্থা নেই।যার কারণে সমুদ্রের চর ছিড়ে স্থানীয় যুব সমাজের উদ্যোগে খাল খনন করা হয়েছে।
জানা যায়,শনিবার (২০ জুন) বাহারছড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও স্থানীয় মেম্বারের নেতৃত্বে আইনজীবী আবু মুসা মোহাম্মদ,লন্ডন প্রবাসী আলী আহমদ মোরশেদের বিশেষ তত্ত্বাবধানে স্থানীয় একদল তরুণদের মাধ্যমে খাল খনন কার্যক্রম শুরু করা হয়।পূর্বের শিলখালী খাল হিসাবে পরিচিত মেরিনড্রাইভের পশ্চিম হয়ে সমুদ্র তীর কেটে প্রায় ৪শ ফিট চর কেটে খাল খনন করা হয়েছে।
এদিকে জলবদ্ধতার কারণে ডুবে গেছে পুরা বিল।যার কারণে আড়াইশ পরিবারের চলাচলে বিশেষ অসুবিধার সৃষ্টি হয়েছে।ডুবে আছে বিশাল ফসলি জমি,পানি বন্দী হয়ে আছে গরু, ছাগল,হাসঁ মুরগী এবং রাস্তা-ঘাট কাঁদায় পরিপূর্ণ হওয়ায় শতশত মেরিনড্রাইভ ও সমুদ্রগামী মানুষের চলাচলে বিশেষ অসুবিধা পোহাতে হচ্ছে।
মৌলভী আজিজ উদ্দিন বলেন,এখানে পূর্বে পানি চলাচলের বড় খাল ছিল তা জলবায়ু পরিবর্তনের কারণে খালের গতিপথ ভরে গেছে তাই অল্প বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয় যার ফলে ২-৩শ পরিবার পানি বন্দী হয়ে থাকে।এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।খাল খননে সরকারের উদ্যোগ নেওয়া জন্যও আহবান করেন চেয়ারম্যান আজিজ উদ্দিন।
