চকরিয়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি অনুমোদন : এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চকরিয়া পৌরসভা শাখার আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাউছারুল হক জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৯ এপ্রিল অনুমোদিত কমিটিতে তিনজনকে আহবায়ক ও যুগ্ম আহবায়ক ঘোষনা করে গঠনতন্ত্রের আলোকে পুর্ণাঙ্গ কমিটি গঠনপুর্বক চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে চকরিয়া উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদিন (জয়নাল হাজারীকে) আহবায়ক ও চকরিয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু ও সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এদিকে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নেতৃত্বে নতুন কমিটির নেতৃবৃন্দ সোমবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের সঙ্গে সাক্ষাত পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
চকরিয়া উপজেলা সদরের থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধু কর্ণারে এমপি জাফর আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, প্রচার সম্পাদক মো.আবু মুছা, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, চকরিয়া পৌর আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে সাংসদ আলহাজ জাফর আলম চকরিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের যতসব অগ্রগতি উন্নয়নের পেছনে আওয়ামীলীগের মতো একটি রাজনৈতিক দলের যতেষ্ট অবদান রয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বের গুনাবলীতে যেমন বাংলাদেশকে একটি উন্নতশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন, তেমনি আওয়ামীলীগের হালধরে তিনি দলকে গণমানুষের আস্থার ঠিকানা হিসেবে আর্বিভুত করেছেন।
তিনি বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে দেশের অগ্রগতি উন্নয়ন সাধিত হচ্ছে। এই ধারাবাহিকতা সহযোগি সংগঠনকে পাশে থেকে এগিয়ে নিতে হবে। সেইজন্য আওয়ামীলীগের ভ্রাত্বপ্রতিম সংগঠন স্বেচ্ছাসেবকলীগ অবশ্যই সেই দায়িত্ব পালন করবে। আশাকরি চকরিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে তৃনমুলে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। ##