হুমায়ূন রশিদ / পিকলু দত্ত : টেকনাফে সন্দেহভাজন পঙ্গপাল অবস্থানের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টির পর ঘটনাস্থল পরিদর্শন করলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল। ঘটনাস্থল পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর এই পোকা পঙ্গপাল নয় বলে সনাক্ত করেন। এই ব্যাপারে স্থানীয় জনসাধারণ ও কৃষকদের উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান এই প্রতিনিধি দল।
২মে (শনিবার) সকাল সাড়ে ৯টারদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত¡ বিভাগের পিএসও ড. নির্মল কুমার দত্ত, ড. একেএম জিয়াউর রহমান, মোঃ শরফুদ্দিন ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উপপরিচালক মোঃ রেজাউল ইসলাম, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আইপিএম স্পেশালিস্ট আরিফুর রহমান শাহীন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত¡ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নাজমুল বারী, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ পান্না আলী, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দীন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রবিউল ইসলাম, টেকনাফের কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাদিউর রহমান, উপসহকারী কৃষি অফিসার শফিউল আলম,উপহসকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম শাহজাহান, উপসহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন, শেখ জামাল উদ্দিন, মোঃ হাসান, মোস্তাক উদ্দিনের সমন্বয়ে একটি প্রতিনিধি দল টেকনাফ সদর ইউপির লম্বরীর আব্দুর রশিদের পুত্র সোহেল সিকদারের বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন পঙ্গপাল অবস্থানের ঘটনাস্থল পরিদর্শন করেন।
দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর এই পোকা পঙ্গপাল নয় বলে সনাক্ত করেন। উক্ত বিষয়ে স্থানীয় কৃষক ও জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানিয়ে শান্তনা দেন। এরপর আরো অধিকতর গবেষণার জন্য কিছু পোকা প্যাকেটজাত করে নিয়ে যান। প্রাথমিকভাবে বিভিন্ন চাষাবাদের ফসল ও ফল-ফলাদি নিয়ে উদ্বিগ্ন চাষীদের উদ্বেগের অবসান ঘটেছে। ###
