জসিম উদ্দিন টিপু : হ্নীলা বাসষ্টেশন টমটম মালিক ও শ্রমিক সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ইউপি চেয়ারম্যানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
১৫ নভেম্বর বিকাল ৫টারদিকে হ্নীলা টমটম মালিক ও শ্রমিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোছন সুনু, সহসভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, সহসাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন,অর্থ সম্পাদক আক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হোটেল ডায়মন্ড প্রাঙ্গনে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী,নিউ মার্কেটের প্রোপাইটর জমিদার জামাল আহমদের সাথে সৌজন্য স্বাক্ষাত করে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপর মতবিনিময়কালে টমটম মালিক ও শ্রমিক সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছায় সিক্ত চেয়ারম্যান এবং জমিদার বলেন,বর্তমান সময়ে মালিক ও শ্রমিকদের গুরুত্ব বাড়ছে। এই পেশা কেবল উপার্জনের নয় মানব সেবাও বটে। এই সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সড়কে অযথা যানজট রোধে সচেষ্ট থাকার আহবান জানিয়ে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করার আহবান জানান। এই সংগঠনের কোন চালক মাদক বহন ও সেবনে সম্পৃক্ত কিনা তা সর্বদা তদারক করার নির্দেশনা প্রদান করে আগামীতে তাদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম, বিসমিল্লাহ লাইব্রেরী এন্ড ষ্টেশনারীজের প্রোপাইটর মোঃ রফিকুল ইসলাম, ছৈয়দ আকবর নাগু প্রমুখ। ###
