জসিম উদ্দিন টিপু : কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা টেস্টে করোনা পজেটিভ পাওয়া ব্যক্তিকে আইসলোশনে নেওয়া হয়েছে। রোগাক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া সরকারী নির্দেশ অমান্য করে বেপরোয়া ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় সাড়ে ২৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৩ এপ্রিল রাত ৮টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হোয়াইক্যং হারুইন্নার ঘোনা এলাকায় নতুন করোনা পজিটিভ রোগীর বাড়িতে লাল পতাকা পুঁতে লকডাউন ঘোষণা করেন। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলেশনে নিয়ে আসা হয়।
এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার সরকারি আদেশ অমান্য করে রাতের বেলা দোকান খোলা রাখা ও অযথা বাইরে ঘুরাঘুরি করায় ১০টি মামলার বিপরীতে বিভিন্ন ব্যক্তি ও দোকানদারকে ২৩হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সাইফ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
