বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের দশম দিনের খেলা খারাংখালী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে খারাংখালী ক্রীড়া পরিষদকে ২-০ গোলে হারিয়ে ফুলের ডেইল ফুটবল একাদশ জয়ী হয়।
২২ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের দশম দিনের খেলা খারাংখালী ক্রীড়া পরিষদ এবং হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলা চলাকালীন ৭মিনিটের মাথায় হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশের ৫নং জার্সিধারী খেলোয়াড় মোঃ কায়সার ভাইগ্যা হেডের মাধ্যমে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। প্রতিপক্ষের খেলোয়াড়েরা নৈপূণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের গোলপোস্টে বল পাঠানোর চেষ্টা করে গোলের দেখা পায়নি। এভাবে চলাকালীন খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে এগিয়ে থাকা দলের খেলোয়াড়েরা আরো গোল করার চেষ্টা চালায়। এদিকে পিছিয়ে থাকা দলের খেলোয়াড়েরা গোল পরিশোধের চেষ্টা চালালেও বিফল হয়। এগিয়ে থাকা দলের ৮নং জার্সিধারী অতিথি খেলোয়াড় ভূবু ২৯মিনিটের মাথায় মধ্যমাঠ থেকে দর্শনীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশের মিডফিল্ডার ভূবু।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল করিম, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আনোয়ার, সিরাজুল হক এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন মোহাম্মদ ইসমাঈল। আগামীকাল ২৩ডিসেম্বর মোচনী ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###
