হুমায়ূন রশিদ : উখিয়ার মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্প হতে পাচারের সময় ৭বস্তা লাইফবয় সাবান ও পিকআপসহ ২জনকে আটক করেছে ১৪এপিবিএন পুলিশ।
সুত্র জানায়, গত ১৯ জুন রাত ৭টারদিকে মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্প হতে গাড়িযোগে সাবান পাচারের সংবাদ পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন পুলিশ সদস্যরা বরইতলা ১নং চেকপোস্টের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে পিকআপ (চট্রমেট্রো-অ-৭৭২) তল্লাশী করে অবৈধ মজুদ করে কালোবাজারে পাচারকালে লাইফবয় সাবানের ৭টি বস্তায় ৩০০৫পিস সাবানসহ পিকআপ জব্দ করে উখিয়া রাজাপালংয়ের কবির আহমদের পুত্র চালক আবু নাসের (৩০) এবং পণ্যের মালিক কক্সবাজার লিংক রোড কোনার পাড়ার নুর আহমদের পুত্র এরশাদ উল্লাহ (৩০) কে আটক করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈম উল হক জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর চোরাইপথে পাচারকালে জব্দকৃত সাবান ও পিকআপসহ ধৃতদের থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। ###
